শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫০ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ ডিসেম্বর গঠিত সংসদ জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ নয় বললেন বাম জোটের সমন্বয়ক

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে যে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে- তা বাস্তবে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ নয়। ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে এরা নির্বাচিত হয়েছে। ফলে এরা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নয়। বুধবার রাজধানীর তোপখানা রোডস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বাম জোটের সমন্বয়ক বলেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতি করতে গিয়ে পরিমিতি বোধ হারিয়ে কে কত ভোট ডাকাতি করতে পারে- সেই প্রতিযোগিতায় মত্য হয়ে এবারের সংসদ বিরোধীদল শূন্য করে ফেলেছে। এখন বিরোধীদলহীন এ সংসদে জোট মহাজোটের সংসদ সদস্যদের বিরোধীদলের আসনে বসিয়ে এক অভিনব নাটক মঞ্চস্থ করে চলছে। যা দেশবাসীর হাসির খোরাক যোগাচ্ছে। এতে করে জাতীয় সংসদ, সংসদীয় গণতান্ত্রিক ও তার চর্চা এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

তিনি বলেন, এই সংকট থেকে পরিত্রাণ পেতে হলে সরকারকে জনগণের আকাঙ্খা অনুযায়ী অবিলম্বে পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে পুনরায় নির্বাচন কমিশনের গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করা অতীব জরুরি। কিন্তু সরকার সেই দিকে হাটছে বলে মনে হয় না। সংসদে সরকারিদল ও বিরোধীদলের অবস্থান নিয়ে জোটের ও মহাজোটের শরিক দলগুলোর মধ্যেও মন কষাকষি প্রকাশ্যে বেরিয়ে এসেছে এবং নির্বাচন যে সুষ্ঠু হয়নি- সরকারের শরিকদের মধ্য থেকেও কোনো কোনো দলের নেতার বক্তব্যে তা বেরিয়ে এসেছে।

তিনি আরও বলেন, অতি উৎসাহী সরকারি কর্মকর্তা ও পুলিশের জন্য বাড়াবাড়ির ৩০ ডিসেম্বর ভোটের এ পরিস্থিতি হয়েছে। এই ভোট ডাকাতিকে আড়াল করার জন্যে সরকার তড়িঘড়ি করে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কিন্তু এ নির্বাচনই যে জাতীয় সংসদ নির্বাচনের মতোই হবে- সে কথা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে প্রকাশ পেয়েছে। অথাৎ উপজেলা নির্বাচনেও ভোটারদের ভোট লাগবে না- আগের রাতেই ভোট দেয়া হয়ে যাবে। সে কারণে সকল বিরোধীদলই ঘোষিত উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বাম গণতান্ত্রিক জোটও বর্জনের ঘোষণা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়