শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা ◈ তফসিলের আগেই মাঠে বিএনপি প্রার্থীরা, একক প্রার্থী নির্ধারণে বাড়ছে চ্যালেঞ্জ ◈ ৭৫ লাখ পাউন্ডে চেলসির গোলপোস্টের নতুন প্রহরী আ‌র্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ◈ ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব ◈ সংসদে মির্জা ফখরুলের চেয়ারে বসছেন সালাহউদ্দিন আহমদ, উপনেতা হচ্ছেন কি ◈ ঢাকায় আরও দুই রুটে মেট্রোরেল, ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি! ◈ দুটি গুরুত্বপূর্ণ বিল সংশোধনসহ পাসের সুপারিশ, আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত ◈ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল-২০২৬’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটির বৈঠকে ওয়াকআউট ◈ ১৪৯৮ পর্যটন স্পট নিয়ে সমন্বিত মহাপরিকল্পনা চূড়ান্তের পথে, আসছে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজদের কাছে সিরিজ হেরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাঁচে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারালেও ২-১ ব্যবধানে সিরিজ হারায় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে যায় ইংল্যান্ড।

১০৮ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থেকে তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। অবস্থান ধরে রাখতে ইংলিশদের সিরিজ জিততে হতো। কিন্তু সিরিজ হারের পাশাপাশি তারা হারিয়েছে চার পয়েন্টও। আর র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পেছনে পাঁচে নেমে গেছে।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমান ১০৪ পয়েন্ট। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে তিন পয়েন্ট অর্জন করেছে টিম পেইনের দল।

সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে সাত পয়েন্ট। তবে ৭৭ পয়েন্ট নিয়ে আগের মতো অষ্টম স্থানেই আছে ক্যারিবীয়রা। ১১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে যথারীতি ভারত। ১১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও ১০৭ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে তৃতীয় স্থানে।

  • সর্বশেষ