শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব

ইমরান মিয়া : আরেক দফায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। তারা চাইছে এ দফায় সব ধরনের গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়ানো হোক।

কোম্পানিগুলোর এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানি করার পরিকল্পনা করছে। আগামী মাসে দাম বাড়ানোর বিষয়ে এই গণশুনানি হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। জাগো নিউজ।

জানা গেছে, গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে তিতাসসহ বিতরণ কোম্পানিগুলো নতুন ওই প্রস্তাব দেয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসে সরকার। সংশ্লিষ্টদের ধারণা, জাতীয় নির্বাচনের কারণে তখন দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার।

নতুন প্রস্তাব গৃহীত হলে গ্যাসের দাম কত বাড়বে?

সূত্র জানায়, নতুন প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে বাসাবাড়ির দুই বার্নার চুলার বিল ৮০০ থেকে বেড়ে ১২০০ টাকা হবে। এক বার্নারের দাম ৭৫০ থেকে বেড়ে এক হাজার টাকা হবে। এ ছাড়া দাম বাড়বে বিদ্যুৎকেন্দ্র, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, শিল্প ও সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। তবে সবচেয়ে বেশি দাম বাড়তে পারে বিদ্যুৎ, সার ও সিএনজি গ্রাহকদের।

  • সর্বশেষ