শিরোনাম
◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি গঠন, আহবায়ক আরিফ-সদস্য সচিব সাজ্জাদ

শিমুল মাহমুদ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ‘কবি নজরুল সরকারি কলেজ’এর সাংবাদিক সমিতির ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বৈশাখি টেলিভিশনের মাঈন উদ্দিন আরিফকে আহ্বায়ক ও পূর্বপশ্চিমের সাজ্জাদ হোসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (১২-ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে কলেজের নিজস্ব ক্যাম্পাসে এক বৈঠকে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে একটি পূনাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন– সবুজ আলম ফিরোজ (দৈনিক অধিকার, মনিরুল ইসলাম ফরাজী (রেডিও স্পাইস ৯৬.৪ এফএম ও স্পাইস নিউজ বিডি.কম) এবং মবিনুর রহমান (আমাদেরসময়.কম)।

এছাড়াও খুবায়ের আহমেদ (দৈনিক স্বাধীন বাংলা, ফয়সাল আহমেদ রূমী, মো. জুয়েল মিয়াসহ নাদিরা বিনতুকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দদের মাঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, অধ্য কবি নজরুল সরকারি কলেজ।

উপদেষ্টামন্ডলীর মাঝে আরও আছেন, উপঅধ্যক্ষ ড. খালেদা নাসরীন, অধ্যাপক মোহাম্মদ আকবর হুসাইন, অধ্যাপক এ.বি.এস এ সাদী মোহাম্মদ, এবং ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক কল্যানী ব্যানার্জী।

উক্ত কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার-এর সাক্ষরের মাধ্যামে কমিটি অনুমদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়