শিরোনাম
◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’

আবু সুফিয়ান রতন : এটিএন বাংলায় ১৩ ফেব্রুয়ারি রাত ৮ টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য ও মানসুর আলম নির্ঝর। অভিনয়ে আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাড়ীটার হোল্ডিং নাম্বার ১০৩২.... দোতলা বাড়ীটা জাফর সাহেবের। সারা জীবনের সমস্ত পুজি দিয়ে তিল তিল করে গড়ে তোলা। জাফর সাহেবের স্বপ্ন পূরণ হবার আগেই স্ত্রী বিয়োগ ঘটলো। জাফর সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। ১০৩২ নম্বর বাড়ীর দোতলায় এখন তিনি থাকেন তার ছেলে মেয়েদের নিয়ে। আর নীচ তলাটা ভাড়া দিয়ে রেখেছেন।

কিন্তু সমস্ত সুযোগ সুবিধা থাকার পরেও ভাড়াটে থাকতে চান না এই বাড়ীটিতে। কি যেন এক রহস্য আছে এখানটায়.... আদি ভৌতিক কিছু একটা কি তবে? সারা পাড়া জুড়ে এটা নিয়ে রসালো কিংবা ভৌতিক গল্পের জন্ম নেয় প্রতিদিনই। কারো কারো মতে আজমল সাহেবের স্ত্রীর অতৃপ্ত আত্মাই আসলে এখানে থাকতে দেয় না বাইরের কোন মানুষকে। এভাবেই গল্পের আবর্তে গল্প তৈরী হয়। একেকটা নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে এসে হাজির হয় আজমল সাহেবের ১০৩২ বাড়ীর নীচ তলায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়