শিরোনাম
◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ইসলামি বিপ্লবের পর ইরান আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে’

রাশিদ রিয়াজ : ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেছেন, ইসলামি বিপ্লবের পর তার দেশ একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর জাহেদানে সোমবার ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি। জেনারেল সাফাভি বলেন, গত ৪০ বছরে ইরানের শক্তিমত্তা যেমন বেড়েছে তেমনি আমেরিকার শক্তি কমেছে।

তিনি বলেন, আমেরিকা গত ১৮ বছরে আফগানিস্তান ও ইরাক যুদ্ধে সাত হাজার বিলিয়ন ডলার খরচ করেও ওই দুই দেশে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারেনি বরং এই দুই দশকে আমেরিকার সামরিক শক্তি অনেক দুর্বল হয়েছে।

ইরানকে শক্তিশালী ও অপরাজেয় দেশ হিসেবে উল্লেখ করে জেনারেল সাফাভি বলেন, তার দেশ বর্তমানে এতটা শক্তিশালী হয়েছে যে, আমেরিকার পক্ষে ইরানকে পরাজিত করা সম্ভব নয়। তিনি ১১ ফেব্রুয়ারি বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় কোটি কোটি মানুষের অংশগ্রহণকে ইরানের ইসলামি শাসনব্যবস্থার সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে উল্লেখ করেন। ইরানের সর্বোচ্চ নেতার এই সিনিয়র উপদেষ্টা বলেন, ইরানের জনগণ শত্রুদের সব ধরনের ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে ভবিষ্যতে আরো বড় বড় বিজয় অর্জন করবে। পারস টুডে

  • সর্বশেষ