শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে এবার ফোরজি লীগ

অনলাইন ডেস্ক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছত্রছায়ায় নানা ধরনের নামের শেষে 'লীগ' লাগিয়ে গড়ে উঠেছে বিভিন্ন সংগঠন। সেই তালিকায় এবার যুক্ত হল নতুন একটি সংগঠন 'ফোরজি লীগ'। এই লীগের সন্ধান পাওয়া গেছে রাজশাহীর চারঘাটে। জানা গেছে, স্থানীয় কিছু যুবকরা এই সংগঠনের প্রতিষ্ঠাতা। তবে গড়ে উঠা এই সংগঠনের প্রতি কেউ সরাসরি সম্মতির কথা না জানালে সূত্র জানায়, এতে সায় আছে অনেক স্থানীয় প্রভাবশালীর।

সোমবার (১১ ফেব্র) এই ‘ফোর-জি লীগ’র দেখে মেলে রাজশাহীর চারঘাটে। প্রথম ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসের সামনে শতাধিক অটোরিকশা ও মোটরসাইকেলের সামনে সাদা কাগজে কাল কালিতে ‘ফোর-জি লীগ’ লেখা দেখতে পাওয়া যায়।

নানা সময়, নানা রকমের সুযোগ সুবিধা ভোগের আশায় এরকম সংগঠনগুলো গড়ে ওঠে। যদিও এদের নেই কোন সাংগঠনিক কাগজপত্র। তবে এসব গজিয়ে ওঠা সংগঠনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

তিনি জানান, এমন গজিয়ে ওঠা সংগঠনের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলকে বিব্রত করার জন্য সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সময় নিউজ

  • সর্বশেষ