শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থবারের মতো বিমানের চেয়ারম্যান হচ্ছেন ইনামুল বারী

সমীরণ রায়: চতুর্থবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ারমার্শাল (অব.) ইনামুল বারী।

জানা গেছে, পর্ষদ ভাঙার প্রায় দু’মাস পর এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়। বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন। দু’একদিনের মধ্যে নতুন পর্ষদ গঠন করা হবে।

১২ ফেব্রুয়ারি বিমানের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পরবর্তীতে এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারীকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিচালনা পর্ষদ না থাকার কারণে গত দুই মাস যাবত বিমানের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে।

উলেখ্য, গত ডিসেম্বরের মাঝামাঝি বিমান পর্ষদের সর্বশেষ বার্ষিক সভায় ইনামুল বারীর নেতৃত্বাধীন পর্ষদ পদত্যাগ করে। এরপর জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠনের ব্যস্ততায় বিমানের পর্ষদ গঠনে কিছুটা বিলম্ব দেখা দেয়।

এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নতুন বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী একজন দক্ষ ও পেশাদার চেয়ারম্যান ও এমডির সমন্বয়ে একটি শক্তিশালী পর্ষদ গঠনের পক্ষে মতামত প্রকাশ করেন। ইনামুল বারি ২০১৬ সালে সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিনের স্থলাভিষিক্তি হয়েছিলেন।

বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান হিসেবে এয়ার মার্শাল জামাল উদ্দিন আহম্মেদকে ২০০৯ সালে নিয়োগ দিয়েছিল সরকার। এরপর কয়েক দফায় তার মেয়াদ বৃদ্ধি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়