শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর রুনীর হত্যাতদন্ত নিয়ে বিচারহীনতার খেলা চলছে, বললেন ড. মিজানুর রহমান

কে এম নাহিদ: সাগর রুনীর হত্যাকান্ডে চদন্ত নিয়ে বিচারহীনতার খেলা চলছে বলে মন্তব্য করেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড.মিজানুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র যেখানে হত্যাকাণ্ডের পর বলেছে ৪৮ ঘন্টার মধ্যে আমরা এর সুরাহা করবে, সমস্ত মোটিভ আমাদের কাছে আছে। কিন্তু বাস্তবতা হলো ৭ বছর হলো আমরা এর বিচারের জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারলাম না। আজ পর্যন্ত ৬৩ বার তদন্ত রির্পোট দেয়ার কথা থাকলেও রির্পোট দেয়া হয়নি। আর কত বার রাষ্ট্রের আইন সংস্থার কাছ থেকে আমাদের আশ্বাসের বাণী শুনতে হবে। সাগর-রুনীর পরিবার আর কতো অপেক্ষা করবে এটার উত্তর আজ সরকার-ই ভালো দিতে পারবে। সোমবার ইন্ডেপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ অনুষ্ঠানে এইসব কথা বলেন।
ড. মিজান বলেন, আমি বলতে পারি আগামি ১৭ ফেব্রুয়ারি যে তদন্ত রির্পোট দেয়ার কথা আছে তাও দিতে পারবে না। তিনি বলেছেন এই হত্যর পর বেশ কিছু নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করার পর হাইকোর্ট থেকে আমরা জামিন করিয়ে নেই, তখন দেশের প্রধান আইন কর্মকর্তা বলেন,বিচারকে আর কিছুদিন পর তদন্ত রির্পোট দেয়া হবে। কিন্তু সেই তদন্ত রির্পোট আজ পর্যন্ত দেয়া হলো না।

তিনি বলেন, কেউ কেউ বলেন সরকারকে সে রকম চাপদেয়া যাচ্ছে না তাই এতো দেরি হচ্ছে,আমার বক্তব্য পরিস্কার একটা পরিস্কার খুন হলো তার জন্য স্বাধীন দেশের নাগরিক কেনো চাপ দিয়ে আদায় করতে হবে, তা হলে রাষ্ট্রকেনো আছে। আজ সাংবাদিক সমাজ এতো বার বললো,সেটা কীকোনো চাপ সৃষ্টি করে না। তা হলে আর কতো বড় চাপ দিতে হবে। সাংবাদিকরা যে বলেছেন ৭ বছর বিচার হলো না বিচারের জন্য আমরা প্রয়োজনে ৭০ বছর অপেক্ষা করবো । সে টাই কী আমাদের করতে হবে?।

  • সর্বশেষ