শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরো ২ জন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল হোসেন জানান, সকালে মাইক্রোবাসটি মিরসরাই থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একই দিকে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ওই মাইক্রোবাসটিতে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, এবং দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়