শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে বিদ্যুৎ বিল বকেয়া ৬ হাজার ৮৮৩ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট : ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ৬ হাজার ৮৮২ কোটি ৯৫ লাখ টাকা। সোমবার সংসদে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বকেয়া বিদ্যুৎ বিলের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কাছে পাওনা আছে ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা।

তাছাড়া বিদ্যুৎ বিল বাবদ আধা-সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৭৬৩ কোটি ৯০ লাখ এবং ব্যক্তি মালিকানাধীন খাতে ৫ হাজার ৪৭৬ কোটি ৬ লাখ টাকা বকেয়া আছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, বকেয়া বিল আদায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও টাস্কফোর্স গঠন করে অভিযান চালানোর বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়