শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইটেক পার্ক নির্মাণে সৃষ্টি হবে লাখো কর্মসংস্থান, প্রত্যাশা তরুণ সমাজের

সাজিয়া আক্তার : দেশের বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগে পুরোদমে এগিয়ে চলেছে হাইটেক পার্ক নির্মাণ কাজ। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি ৫টি প্রতিষ্ঠান থেকে ১০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে এ খাতে। সরকারি বেসরকারি এ উদ্যোগের ফলে আইটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। যমুনা টিভি

দ্রুত গতিতে এগিয়ে চলেছে কালিয়াকৈরে ৩৫৫ একর জমির উপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি। ইতিমধ্যে এর ৫০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। আইসিটি মন্ত্রনালয়ের তথ্য মতে, আগামী ২০৩০ সালের মধ্যে পুরো পার্কটির শতভাগ কাজ শেষ হবে। বিনিয়োগ হবে ৫০০ মিলিয়ন ডলার, কর্মসংস্থান হবে ১ লাখ তরুণ তরুণীর।

বর্তমানে ৩৫৫ একরের পার্কটির ৭ একর জায়গায় টি-আরফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৯৭ একর জায়গায় ১৮ জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। একইভাবে দেশের বিভিন্ন জেলায় চলছে ২৮টি হাইটেক পার্ক নির্মাণের কাজ।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক তৈরির। বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন লামিনাল গ্রুপ। তারা জানান, সম্প্রতি দুবাই ও মধ্যপ্রাচ্য ভিত্তিক উদ্যোক্তাদের সাথে সাক্ষাতে ৪৫ বিলিয়ন ডলারের বিনিযোগ চুক্তি হয়েছে বিভিন্ন প্রকল্পে। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার ব্যয় হবে ৬৪টি জেলায় হাইটেক পার্ক নির্মাণে।

বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব আইটি পার্ক থেকে বিশ্বের প্রায় ৫০টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি হবে।

  • সর্বশেষ