শিরোনাম
◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি ◈ অভিনেত্রী রিনা রহমান আর নেই ◈ ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় আলোচিত বন কর্মকর্তা রংপুরে বদলি ◈ আ‌র্সেনা‌লের নতুন জা‌র্সিতে কী আ‌ছে, এটা নি‌য়ে কেন এত হইচই  ◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিমাপে কারচুপির অপরাধে ২টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

স্বপ্না চক্রবর্তী : ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর ২ টি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

সোমবার রাজধানীর তেজগাঁও ও কল্যাণপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ২টি পাম্পের মধ্যে এলেনবাড়ী এলাকার মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশনের ১০টি অকটেন ও একটি ডিজেল ইউনিট পরিমাপে কম প্রদান এবং মেসার্স সিটি ফিলিং স্টেশনের ডিজেল ইউনিটে পরিমাপে বেশি প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘিত হওয়ায় প্রতিষ্ঠান ২টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও রাজধানীর কল্যাণপুর ও দারুসসালাম এলাকার মেসার্স খালেক সার্ভিস স্টেশন ও মেসার্স সোহরাব সার্ভিস স্টেশন পরিদর্শনকালে পরিমাপে সঠিক প্রদান করায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এদিকে একই দিন বিএসটিআই’র আরেকটি দল সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ি, ডেমরা রোড, মীর হাজিরবাগ ও শ্যামপুর এলাকায় আজ একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে। অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে ড্রিংকিংওয়াটার বিক্রি/বিতরণ করার কারণে সায়েদাবাদের বিক্রমপুর ড্রিংকিংওয়াটার, যাত্রাবাড়ির এস.টি ড্রিংকিং ওয়াটার, উত্তর যাত্রাবাড়ির এনার্জি ড্রিংকিং ওয়াটার, শ্যামপুরের সতেজ ড্রিংকিং ওয়াটার ও মা এন্টারপ্রাইজের নোংরা ও অস্বাস্থ্যকর জার ধ্বংসসহ পানির উৎপাদন বন্ধ করে দেয়া হয়। একই এলাকার হোটেল ও রেস্তোরা অভিযান পরিচালনা করে ১,২০০ পানির জার ধ্বংস করা হয়। এছাড়া যাত্রাবাড়ির সুপারমর্নিং ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিএসটিআই’র অভিযানে সংস্থাটির পরিচালক (মেট্রোলজি) মোঃ আনোয়ার হোসেন মোল্লা ও উপ-পরিচালক (মেট্রোলজি) মোঃ রেজাউল হক, উপ-পরিচালক (সিএম) গোলাম বাকীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়