শিরোনাম
◈ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে কমে আসবে : জাহেদ উর রহমান ◈ মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার (ভিডিও) ◈ কঠিন রাজনৈতিক পরিস্থিতি সামলে কীভাবে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ◈ প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কা থেকে সরে যা‌চ্ছে , আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে ভারত ◈ সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, কোথায় হারাচ্ছে তারা? উদ্বেগ বাড়ছে পরিবারের (ভিডিও) ◈ চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই এগোচ্ছে দেশ: রিজভী ◈ যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের দাবি, বি‌লিয়ন ডলার ব্যায়ে বোয়িং থেকে আরো বিমান কিনছে বাংলাদেশ ◈ বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য আবারও অভিবাসী ভিসা চালু করল যুক্তরাষ্ট্র ◈ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা ◈ তিন ছে‌লে‌কে নি‌য়ে ইউই কর্নেয়ার নতুন জার্সিতে ঝড় তুললেন মেসি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীঘ্রই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে, বললেন মার্কিন জেনারেল

মালিহা নেছা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার শীঘই শুরু হবে এবং ইতোমধ্যে সেনাদের যন্ত্রপাতি প্রত্যাহার শুরু হয়েছে বলে মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন কমান্ডার রোববার নিশ্চিত করে। রয়টার্স

মার্কিন সেনাবাহিনীর জেনারেল জোসেপ ভোটেল জানিয়েছেন, সিরিয়ার পরিস্থিতির ওপর নির্ভর করছে কখন মার্কিন সমর্থিত যোদ্ধারা ইরাকের সীমান্তের কাছে দেশটির ছিটমহলে অবস্থিত ইসলামি স্টেট (আইএস) বিরুদ্ধে হামলা শুরু করবে।

মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যে সিরিয়া থেকে তাদের যন্ত্রপাতি সরানো শুরু করেছে এবং ২ হাজারেরও বেশি মার্কিন সৈন্য প্রত্যাহার আজ কিংবা এই সপ্তাহে করা হবে কিনা এই নিয়ে প্রশ্ন করা হলে ভোটেল বলেন, ‘সম্ভবত এই সপ্তাহ-ই, কিন্তু তা সেখানকার পরিস্থিতির ওপর নির্ভর করবে।’

মধ্যপ্রাচ্যে এক সফরে গিয়ে ভোটেল বলেন, আমি মনে করি এই সৈন্য প্রত্যাহারের বিষয়টি সিদ্ধান্তটি সঠিক পদক্ষেপ ছিলো।

ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ একটি ঘোষণা করে যাতে বলা হয়েছিলো, সিরিয়া থেকে তারা সকল মার্কিন সৈন্য সরিয়ে নিবেন এবং কিভাবে সরিয়ে নিবে তা নিয়ে পরিকল্পনা করার জন্য প্রতিরক্ষা সচিব এবং মার্কিন সেনা কর্মকর্তা জিম ম্যাটিসকে নির্দেশ দিয়েছিলেন।

  • সর্বশেষ