শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাক্তারী পরীক্ষা ছাড়াই চলছে বাফুফের ফুটবলার বাছাই

নিজস্ব প্রতিবেদক : জানুয়ারীতে নতুন একাডেমি করার কথা বলেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই একাডেমিক প্রজেক্টকে সামনে রেখে শুরু হয়েছে ফুটবলার বাছাইয়ের কাজ। এরই মধ্যে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ দলের জন্য বিভিন্ন জেলা থেকে বাছাই করা হচ্ছে ফুটবলারদের।

কিন্তু দেশের সবচেয়ে বড় ফুটবলার বাছাইয়ে নেই ডাক্তারী পরীক্ষা। কোনও ডাক্তার কিংবা ফিজিও ছাড়াই চলছে বাফুফের একাডেমির জন্য ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়া। শুধু বাফুফে কোচদের অধীনেই চলছে এই ফুটবলার বাছাইয়ের কাজ।

ডাক্তার বা ফিজিও ছাড়া বাছাই প্রক্রিয়াতে সঠিভাবে বয়স নির্ণয় নিয়ে সন্দেহ রয়েছে। এতে করে সঠিক বয়স থাকা সত্ত্বেও অনেকে বাদ পড়ছেন এবং অনেকে বেশি বয়স নিয়েও উতরে যাচ্ছেন। ঠিকঠাক বয়স নিয়ে ট্রায়াল দিতে আসা অনেক ফুটবলারই দাবি জানিয়েছেন তাদের বয়স ঠিক থাকলেও ট্রায়ালে তাদের অংশগ্রহন করতে দেয়া হয়নি।

বাছাই চলাকালীন সময়ে ডাক্তার কিংবা ফিজিও না থাকা এবং আরো নানাবিধ দিক নিয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি বলেন, ‘চূড়ান্ত বাছাই প্রক্রিয়া আরো বড় পরিসরে হবে এবং সবধরনের ফ্যাসিলিটি থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়