শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজর (অব:) হাফিজ বলেছেন, ভোট কারচুপি করার জন্য ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিমুল মাহমুদ ও মহসীন কবির : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভোট কারচুপি করার জন্য ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনে একটি কলঙ্ক আঁকার জন্য ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই প্রতিবাদ সভার আয়োজন করে।

হাফিজ বলেন, সাধারণ ছাত্রদেরকে হলে থাকা যাবে না একমাত্র সরকারি দলের ছাত্রসংগঠন ছাড়া অন্য কোন দলের ছাত্রসংগঠনের সহবস্থান নেই। অন্য কোন দল এই নির্বাচনে ভোট দিতে যেতে পারবে না।

মেজর হাফিজ বলেন, সরকারি ছাত্রদলের সংগঠন ছাড়া অন্য সকল ছাত্র সংগঠন দাবি করেছিল যে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হোক ছাত্ররা যেহেতু হলে প্রবেশ করতে পারবে না সেহেতু হলে যেন ভোট গ্রহণ করা না হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের এই দাবির কোন সম্মান করেনি। তারা পূর্ব পরিকল্পিত ছকটি মেনে হলে নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছেন যাতে সাধারন ছাত্ররা আতঙ্কে ভোট দিতে যেতে না পারে।

তিনি বলেন, এই ভোট ডাকাতির সরকার বিশ্ব রেকর্ড করেছে। সংসদ নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক আর সিটি কর্পোরেশন নির্বাচন হোক যে কোনো নির্বাচনে তারা এই ডাকাতি করেছে।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শুয়াইব আহমেদ, কৃষকদল নেতা শাহজাহান মিয়া সম্রাট, জিনাফের সভাপতি লায়ন মিয়া আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ