শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতার হাতে শিশু কন্যা খুন, লাশ মিলল পাতিলের ভেতর

আফজাল হোসেন, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে এক পাষণ্ড পিতা তার শিশু কন্যাকে হত্যার পর লাশ পাতিলের ভিতরে লুকিয়ে রেখে পালিয়েছে।

শনিবার(১০ ফেব্রুয়ারী) রাত ১০টার দিকে কেওয়া পূর্ব খন্ড ভাড়া বাসা থেকে শিশু মনিরার(৭) লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

শিশুটির মা নাসরিন আক্তার জানান, তিনি স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করেন। দুপুরে এসে মেয়েকে নিজ হাতে ভাত খাইয়ে আবার কাজে যান। সন্ধার পর কাজ থেকে ফিরে এসে পড়ানোর কথা ছিল মনিরাকে। কিন্তু মেয়ে মনিরা ও তার স্বামী রকিবুল ইসলামের ও কোন খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন। পরে তিনি থানায় গিয়ে পুলিশের দারস্থ হলে পুলিশ এসে তাদের ঘর তল্লাসি করে খাটের নিচে লুকিয়ে রাখা সিলভারের পাতিলের ভেতর থেকে মনিরার নিথর দেহ উদ্ধার করে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নাসরিন পোশাক কারখানায় চাকরি করারর সময় পরকিয়ায় জড়িয়ে যায়। এ নিয়ে স্বামী রকিবুলের সঙ্গে প্রায়ই ঝগড়া হত। ধারণা করা হচ্ছে পরকিয়ার জের ধরে শিশু কন্যা মনিরাকে হত্যা করে রকিবুল। রকিবুল ও নাসরিনের বাড়ি কাপাসিয়া উপজেলার চাঁপাই গ্রামে। তারা দু’জনেই এখানে ভাড়া বাসায় থেকে চাকরি করত আর মনিরা (৭)স্থানীয় একটি কিন্ডার গান্ডেট এ বছরই ভর্তি হয়েছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদুল ইসলাম জানান, মনিরার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিকেল এ পাঠানো হয়েছে। পিতা রকিবুলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ