শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় ট্রাক চাপায় নিহত ৫ জন ছাত্র-যুবলীগ নিহত

খালিদ আহমেদ ও শরীফা খাতুন শিউলী, খুলনা : খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে রোববার রাতে খাজুর বাগান এলাকায় ট্রাকচাপায় নিহত ৫ জন প্রাইভেটকার আরোহী গোপালগঞ্জের ছাত্র ও যুবলীগের নেতা।

নিহত পাঁচজন হলেন গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৫) মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল, রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৮-২৫৮৪)। দু’টি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ট্রাকের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচ ছাত্র-যুবলীগ নেতাই প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ট্রাক‌টি জব্দ করা হ‌লেও চালকসহ অন্যরা পা‌লি‌য়ে যায়।

এদিকে নিহতদের মরদেহ রাতেই গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোববার খুলনায় পাঁচজনে বেড়াতে এসেছিলেন। সোমবার বাদজোহর স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে তাদের দাফন করা হবে।

  • সর্বশেষ