শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন না পেয়ে নিজের ফাঁসি চাইলেন আ. লীগ নেত্রী নাজনীন

আব্দুল্লাহ আল আমীন-ময়মনসিংহ : একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনার ঝড় তুলেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নাজনীন আলম। গৌরীপুর উপজেলার সংসদীয় আসনের নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।
শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৭টা ১১ মিনিটের দিকে ফেসবুকে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন তিনি। ফাঁসির কারণ হিসেবে ভুল ও অপরাধের ৯ শর্তের বর্ণনাও দেন তিনি।
নাজনীন আলম ফেসবুকে লিখেছেন- ‘আমার ফাঁসি চাই..!!
১. কেন হাইকমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!
২. এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!
৩.এমপি/সিনিয়র কোনো নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!
৫. কেন দলের নাম ভাঙিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি!
৬. কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নিঃস্ব হতে গেলাম!
৭. কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!
৮. কেন তদবির/তেলবাজি ঠিকমতো করতে পারলাম না!
৯. কেন সমর্থকদের বারবার কাঁদাচ্ছি!- সম্ভবত এসবই আমার ভুল ও অপরাধ! এজন্য আমার শাস্তি হওয়া উচিত।
নাজনীন আলমের স্বামী ব্যাংক কর্মকর্তা ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, তার স্ত্রী নাজনীন আলম হাসপাতালে গেছেন। তিনি মনোনয়নবঞ্চিত, হাজার হাজার নেতাকর্মী-সমর্থকের বারবার আশাহতের বিষয়টি তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন, আপনারা জানেন আমার স্ত্রী ও আমি বঙ্গবন্ধুর আর্দশের মানুষ। সাধারণ মানুষের সুখে-দুঃখে মিশে আছি। দলের জন্য জীবনের যা অর্জন ছিল সব দিয়ে দিয়েছি। এরপরও আমরা কী পেলাম!

  • সর্বশেষ
  • জনপ্রিয়