শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি আল মাহমুদকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

বাংলা ট্রিবিউন : বাংলা সাহিত্যের অন্যতম শীর্ষ কবি আল মাহমুদকে হাসপাতোলে দেখে এসেছেন বিএনপি নেতারা। রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন আছেন দেশের প্রধান এই কবি।
রবিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ জাসাসের কয়েকজন নেতা আল মাহমুদকে দেখতে হাসপাতালে যান। সেখানে তারা কিছু সময় থাকেন। এ সময় কবির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বিএনপি নেতারা।
হাসপাতালে ড. আবদুল মঈনের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, অসুস্থ কবি আল মাহমুদকে দেখতে বিএনপির নেতারা গিয়েছিলেন। সেখানে কবির ছেলে ও দুই মেয়ের জামাতার সঙ্গে কথা হয়েছে। কবির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন আবদুল মঈন খান।
শায়রুল কবির খান জানান, কবি আল মাহমুদ বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের দ্বিতীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আল মাহমুদ গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতেও।
জাসাস সহ-সভাপতি শায়রুল কবির খান জানান, হাসপাতালে জাসাস নেতা চিত্রনায়ক হেলাল খান, একুশে পদকপ্রাপ্ত গীতিকার মনিরুজ্জামান মনির, জাকির হোসেন রোকন উপস্থিত ছিলেন।
সাংবাদিক বাছির জামাল বাংলা ট্রিবিউনকে জানান, কবি আল মাহমুদকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়