শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খন্দকার শাহিন: নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেলে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, মাধবদী পৌর এলাকার টাটাপাড়া এলাকার রক্সি (২৭) ও পৌলানপুর এলাকার রাব্বী মিয়া (২১)।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মোটর সাইকেল আরোহীরা স্থানীয় সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠার সময় মাধবদী থেকে নরসিংদীগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী রক্সি ও রাব্বী মারা যায়। স্থানীয় লোকজন কাভার্ডভ্যান চালককে আটককে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা বিনাময়না তদন্তে লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়