শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় নকল করতে না দেয়ায় শিক্ষিকাকে মারধর

ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি: ভােলায় পরীক্ষা কেন্দ্রে অসদ উপায় অবলম্বন করতে না দেয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এক শিক্ষিকাকে মারধর অভিযােগ উঠেছে।

এই ঘটনায় ঐ শিক্ষিকাকে আশংক্ষা জনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় হামলাকারী শিক্ষার্থীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছেন শিক্ষকরা।

জানা যায় শনিবার ছিলো গনিত পরীক্ষা। এই পরীক্ষায় জয়নুল আবদিন ল্যাবরেটারি হাই স্কুলের সহকারী শিক্ষিকা আছমা খাতুন বাংলাবাজার ফাতেমা খানম বালিকা বিদ্যালয়ের ৮ নম্বর কক্ষে পরির্দশক হিসেবে দায়িত্ব পালন করছিল। পরীক্ষা চলাকালীন সময় ৮ নং রুমে শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বন করতে না দেয়ায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা শিক্ষিকাকে অতর্কিত হামলা করে।

এতে সহকারী শিক্ষিকা আছমা খাতুন গুরত্বর আহত হয়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে ভােলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ভােলা থানায় একটি অভিযােগ দায়ের করা হয়েছে।

ভোালা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামাল হােসেন বলেন, ইতিমধ্যে পরীক্ষা সচিবকে দিয়ে তদন্ত করা হয়েছে। দুইজন শিক্ষার্থী ঐ শিক্ষিকার উপর হামলা করে। এই ঘটনায় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ