শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ৪

মো. হাবিব ওসমান, (কালীগঞ্জ) ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক বাক প্রতিবন্ধি কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার শনিবার দুপুরে পুলিশ অভিযুক্ত ৪ জনকে আটক করেছে। এ খবর পেয়েই বিকালে ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই ধর্ষণের ঘটনাটি ঘটে গত ৬ ফেব্রুয়ারী রাতে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে। ধর্ষিতা মেয়েটি ওই গ্রামের সদানন্দ ওরফে স্বপনের মেয়ে।

আটককৃতরা হলো, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে সেলিম পাটয়ারী, বানুড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাঈদ হোসন, নুর আলীর ছেলে রাকিব হোসেন এবং লাল চানের ছেলে আশিক।

ঘটনার রাতে সেখানে উপস্থিত প্রতিবেশি শফি উদ্দীনের স্ত্রী সবুরা বেগম ও ভোলানাথের স্ত্রী কল্পনা রাণী জানান, ওই রাতে তারা ধর্ষিতা মেয়েটির বাড়িতে টেলিভিশন দেখছিল। তখন মেয়েটি ঘরের বারান্দায় বসে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর তাকে বাড়িতে না দেখতে পেয়ে খোজাখুজি শুরু করে। এর ঘন্টাখানেক পরে বাড়ির পাশের একটি বাগানে পোষাক বিহীন অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে আনে।

ধর্ষিতার বাবা জানান, ঘটনার পর থেকেই ধর্ষণকারীরা তাকে ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল কাউকে না বলার জন্য। শুক্রবার রাতেও সাঈদ নামের ছেলেটি তাকে আবারো ফোনে মেরে ফেলার হুমকি দেয়। এরপর তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কালীগঞ্জ থানা পুলিশকে জানায়। পুলিশ শনিবার দুপুরে অভিযুক্ত ৪ জনকে আটক করে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এরপর সংবাদ পেয়ে পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরো জানান, ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ