শিরোনাম
◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ!  ◈ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সাবেক মার্কিন গোয়েন্দার খোঁজে এফবিআইয়ের ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা ◈ মধ্যপ্রাচ্যে আটকে থেকেও দিনে ১৬ লাখ টাকা আয় করছে বাংলাদেশি জাহাজ, কীভাবে ◈ ট্রাম্প-শি বৈঠকের পর রহস্য ঘনীভূত: চুক্তি হলো, নাকি কূটনৈতিক চাল? ◈ নারায়ণগঞ্জের সেই রিসোর্টকাণ্ড ইস্যুতে যা বললেন মামুনুল হক (ভিডিও) ◈ ‘অভিযোগ পেলেই ব্যবস্থা’, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: মন্ত্রী-এমপিদেরও ছাড় নয়, হুঁশিয়ারি তারেক রহমানের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অভিযোগ মার্কিন সিনেটরের

আব্দুর রাজ্জাক : চীন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন একজন সিনেটর। তবে যুদ্ধরাষ্ট্র এমন পরিস্থিতি তৈরিও করছে না বা এর জন্য প্রস্তুতিও নিচ্ছে না বলে দাবি করেছেন দেশটির ওকলাহোমা আসনের রিপাবলিকান সিনেটর জেমস ইনহোফে। আরটি

রাশিয়া ও চীনের কথিত ভবিষ্যত চ্যালেঞ্জ নিয়ে গত সপ্তাহে মার্কিন সিনেট এক শুনানির আয়োজন করে। সেখানে চীনের ভূমিকা ও তাদের সামরিক প্রস্তুতির ব্যাপারে কথা বলতে গিয়ে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশটির প্রস্তুতির অভিযোগ করা হয়।

সিনেটের শুনানিতে অংশ নিয়ে ইনহোফে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপ ও এ এলাকায় দেশটির ব্যাপক সামরিক উপস্থিতির সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র বিতর্কিত এই এলাকায় চীনকে পর্যবেক্ষণ করতে ও দ্বীপটির অন্যান্য দাবিদারদের সহায়তায় সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলেও তিনি জানান।

অন্যদিকে, গত শনিবার যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে বলে খবর পাওয়া যায়। মার্কিন জাহাজের উপস্থিতি লক্ষ্য করে তাকে অনুসরণ করতে বিতর্কিত এলাকাটিতে শতাধিক জাহাজ পাঠায় বেইজিংও। এতে আগে থেকেই উত্তেজনা প্রবণ এলাকাটিতে নতুন করে সামরিক উপস্থিতি বৃদ্ধির কারণে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়