শিরোনাম
◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ  ◈ তেলের সংকট নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বৈচিত্র্যপূর্ণ ও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন রাশেদা রওনক খান

সৌরভ নূর : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে তেঁতাল্লিশজনের মধ্যে একচল্লিশজন প্রার্থীকে শুক্রবার চূড়ান্ত ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ মনোনয়ন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান বলেছেন, এবারের মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে যেসব চিন্তা-ভাবনা, মনোভাব থেকে গঠন করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়ায় নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে আমার মনে হয়।
তিনি আরও বলেন, মোট পঞ্চাশটি আসনের জন্য প্রায় পনেরোশো মনোনয়ন ফরম বিক্রি হয়েছিলো এবং যে পরিমাণ পরিচিত মুখ আবেদন করেছিলো, সে পরিমাণ পরিচিত মুখ কিন্তু মনোনয়নে দেখা যায়নি। শুধুই ক্ষমতা রক্ষার জন্য মনোনীত করা হয়েছে এমন নয়, আবার শুধুমাত্র নেতৃত্বের গুণে এসেছেন এমনও নয়। এক ধরনের সমন্বয় সাধিত হয়েছে। অন্যদিকে যারা দলের জন্য কাজ করেছেন কিংবা তাদের পরিবারের কেউ দলের জন্য, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবারের সদস্যকে হয়তো মনোনীত করা হয়েছে। মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকগুলো চিন্তা-ভাবনাকে কাজে লাগানো হয়েছে এবং সব ধরনের পেশার মানুষ যেন স্থান পায় সে ব্যাপারেও নজর রাখা হয়েছে। এককথায় বলা যায়, এবারের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রদান একইসাথে বৈচিত্র্যপূর্ণ ও ভারসাম্যপূর্ণ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়