শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৫ বছর দেশে ব্যাপক উন্নয়ন হবে: মেনন

রফিক আহমেদ : ঢাকা-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী ৫ বছর সারাদেশে ব্যাপক উন্নয়ন হবে। সেই উন্নয়নে ঢাকা-৮ আসনেও ব্যাপক উন্নয়ন হবে। শনিবার বিকেল ৪টায় সেগুন বাগিচা, আকরাম টাওয়ার (৫ম তলা) সংসদীয় অফিস উদ্বোধন অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ঢাকা-৮ আসনের জনগণ তাকে পুনরায় নির্বাচিত করায় দলের নেতা-কর্মীদের অভিনন্দন ও এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কামরূল আহ্সান, কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন, জাকির হোসেন রাজু, মহানগর সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, মহানগর নেতা মারুফ আহমদ মনসুর, পল্টন থানার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তবা জামান পপি, শাহবাগ থানার সাধারণ সম্পাদক অ্যাড. হামিদ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মিয়া প্রমুখ।

তিনি বলেন, আগামী ৫ বছর সারাদেশে ব্যাপক উন্নয়ন হবে। সেই উন্নয়নে ঢাকা-৮ আসনেও ব্যাপক উন্নয়ন হবে। অতীতের মতো সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়