শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা বিএনপির দুঃস্বপ্ন

মহসীন কবির : আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা বিএনপির দুঃস্বপ্ন। বিএনপি নেতীবাচক রাজনীতি করতে গিয়ে দূর্বল হয়ে পড়েছে। তবে শক্তিশালী গণতন্ত্রের স্বার্থে আমরা চাই না বিএনপি রাজনীতিতে দূর্বল অবস্থানে থাকুক। এসব সব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভাপতি কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার আগেই হেরে যায়। তারা নালিশের রাজনীতি করছে। তারা পুরনো মরচে ধরা নেতিবাচক রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

দলের সার্বিক শৃঙ্খলা ও সাংগঠনিক অবস্থা বিচার বিশ্লেষণ করে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত প্রার্থিতার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে ওই দুই পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।

এর আগে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮৭ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে ভাইস চেয়ারম্যান পদে কাউকে প্রার্থিতা দেয়া হবে না, এটি উন্মুক্ত থাকবে। এ সময় তিনি বলেন, ভাইস চেয়াম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে যারা দলের মনোনায়ন পত্র কিনেছে যারা মনোনায়ন না পাবে তাদের টাকা ফেরত দেয়া হবে। বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা স্বতন্ত্র থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়