শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৯ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরকে বলাৎকারের পর হত্যার অভিযোগে ফায়ারিং স্কোয়াডে দুই যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

রিফাত জাহান : ইয়েমেনের রাজধানীতে একটি স্টেডিয়ামে কয়েকশ মানুষ। না, কোনো খেলা দেখতে নয়। ভয়াবহ এক ঘটনা প্রত্যক্ষ করতে তারা উপস্থিত হয়েছেন। তাদের সামনে হাজির করা হলো দুই যুবককে। তাদের হাত পেছন দিকে বাঁধা। নীল শার্ট ও ট্রাউজার পরা। মাটিতে বিছানার চাদরের মতো একটা কিছুর ওপর তাদেরকে উপর করে শুইয়ে দেয়া হলো। পাশে দাঁড়ানো অস্ত্রহাতে আরো কয়েকজন যুবক। নিউইয়র্ক পোস্ট

তারা ওই দুই যুবকের পিঠ বরাবর উঠে এলেন। অস্ত্র তাক করলেন ওই দুই যুবকের পিঠে। গর্জে উঠল অস্ত্র। রক্তে ভেসে গেল মাটি। মারা গেল ওই দুই যুবক। হ্যাঁ, প্রকাশ্যে এভাবেই ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে দুই যুবক ওয়াদাহ রেফাত (২৮) ও মোহাম্মদ খালেদ (৩১) এর।

অভিযোগ, তারা ১২ বছর বয়সী একটি বালক মোহাম্মদ সাদকে বলাৎকার শেষে হত্যা করেছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ডের নির্দেশ দেয়া হয়। গত বছর মে মাসে তারা ওই বালকটির সঙ্গে অনৈতিক কাজ করে। ঘটনার সময় বালকটি রেফাত ও খালেদের একজনের বাড়ির কাছেই খেলছিল ।খেলার সময় তাদের একজন বালকটিকে টেনে হিঁচড়ে একটি ভবনের অভ্যন্তরে নিয়ে যায়।

সেখানে তার ওপর যৌন নির্যাতন চালায়। এক পর্যায়ে সাদ সাহায্যের জন্য কান্না শুরু করে। এ সময় ওই দুই যুবকের একজন একটি ছুরি নিয়ে যায় এবং সাদের গলা কেটে ফেলে। নিহত সাদের মৃতদেহ লুকিয়ে ফেলায় সাহায্য করার জন্য অভিযুক্তদের এক আত্মীয় (৩৩) কেও মৃত্যুদন্ড দেয়া হয়েছে। কিন্তু তিনি অন্তঃসত্তা হওয়ায় তার মৃত্যদন্ড স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়