শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ের আগেই তালেবানের সঙ্গে শান্তিচুক্তি, বললেন মার্কিন বিশেষ প্রতিনিধি

আব্দুর রাজ্জাক : আসছে জুলাইয়ে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই দেশটির সশস্ত্র সংগঠন তালেবানের সঙ্গে একটি শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ প্রতিনিধি জালমি খালিলজাদ। আরটি

গত শুক্রবার এক বক্তৃতায় খালিলজাদ বলেন, আগামী নির্বাচনের আগেই একটি চুক্তি হওয়া উচিৎ। এতে দেশটিতে শৃংখলা ফিরে আসবে। তবে এর জন্য এখনো অনেক কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের প্রায় ১৮ বছরের গৃহযুদ্ধাবসানে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে রাশিয়া ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা এই যুদ্ধের অবসান চাই এবং এ বছরের শেষ নাগাদই আফগান যুদ্ধে অবসান হতে চলেছে।’

গত সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত আফগানিস্তান সম্মেলনের বিষয়ে জানতে চাইলে খালিলজাদ বলেন, শান্তি প্রক্রিয়া একক কূটনৈতিক ব্যাপার নয়। যারাই এই পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখবে তাদেরই স্বাগত জানো হবে এবং তাদের প্রাপ্য অনুযায়ী প্রশংসা করা হবে।

যুদ্ধবন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন মার্কিন সামরিক কমান্ডাররা কিন্তু তাদের মধ্যে এক ধরণের অস্বস্তি কাজ করছে। কেননা, আফগানযুদ্ধ তাদের প্রচেষ্টার ফল নয় বরং পরাজয় স্বীকার করার সামিল।

  • সর্বশেষ