শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২০ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পলক

শ.ম.গফুর, (উখিয়া) কক্সবাজার : মিয়ানমার সরকারের বিতাড়নে পালিয়ে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উখিয়ার কুতুপাল রোহিঙ্গা ক্যাম্পে আসেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক।

তিনি বিমান যোগে শুক্রবার সকালের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। গাড়ীযোগে উখিয়ায় এসে প্রতিমন্ত্রী প্রথমে উখিয়ার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামায আদায় করেন। এরপর গাড়ীযোগে দুপুর ৩ টার সময় কুতুপালং শরণার্থী ক্যাম্প পরির্দশন করেন। এসময় মিয়ানমার থেকে আসা গুলিবিদ্ধ স্বজনহারা কয়েকজন নারী পুরুষের সাথে কথা বলেন।

প্রতিমন্ত্রী কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও নতুন আসা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষনকালে মন্ত্রীর সাথে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়েরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়