শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ বলে ১৭ রান

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ। শুধু নামে নয়, এখানে ঘটনাও ঘটে বিগ বিগ। এই যেমন ১ বলে ১৭ রান! গল্প নয় সত্যিই। বৃহস্পতিবার একটি ম্যাচের ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই এসেছে ওই রান।

ওই ওভার থেকে মোট এসেছে ২৩ রান। অবশ্য ৮ রান এসেছে ওয়াইড আর নো বল থেকে। ৫টি ওয়াড, ৩টি নো বল। বোলারের নাম রাইলি মেরেডিথ। বিগ ব্যাশে তিনি হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলেন।

বৃহস্পতিবার রাইলি বল হাতে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ইনিংস শুরু করেছিলেন। প্রথম বলটি করলে তা নো হয়ে যায় (১ রান)। পরেরটা ওয়াইড হয়ে বাউন্ডারি (৫ রান)। পরেরটি আবার নো বল ও বাউন্ডারি (৫ রান)। এর পরেরটিও নো বল এবং বাউন্ডারি (৫ রান)। শেষতক তিনি একটি ইয়র্কার দেন, সেটিতে আসে ১ রান।

তবে শুরুটা এমন হলেও শেষে রাইলির দলই জিতেছে। মোলবোর্ন রেনেগেডসকে ১৬৭ রানে আটকে দেন রাইলিরা। পরে ১৬ রানে ম্যাচ জেতে হোবার্ট হ্যারিকেনস।

আর ম্যাচে ৩ ওভার বল করে ৪৩ রান দেন রাইলি। উইকেট পেয়েছেন ১টি। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়