শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনি এবং রাজনৈতিকভাবেই খালেদা জিয়াকে মুক্ত করতে না পারায় ব্যর্থতা মেনে নিলেন নেতারা

হ্যাপি আক্তার : এক বছরেও বেগম জিয়াকে জামিনে মুক্ত করতে ব্যর্থ হয়েছে বিএনপি। আইনি বা রাজনৈতিক দু'ভাবেই ব্যর্থতার দায় মেনে নিলেন দলের নেতারা। তবে তাদের অভিযোগ আদালত দলীয়করণ এবং একদলীয় মনোভাবই তার জন্য দায়ী। তারা বলছেন, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া এখন আর বিকল্প নেই। চ্যানেল ২৪।

বিএনপি নেতাদের মুখে মুখে এবং সংবাদ সম্মেলনে নানা কর্মসূচির কথা ঘুরে ফিরে আসলেও বাস্তবে মাঠে নেই দলের নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে লোক দেখানো কিছু কর্মসূচি পালন করলেও সরকারের ওপর চাপ তৈরি করার মতো নেই কোন কর্মসূচি। তাই দলের চেয়ারপারসনের এক বছর কারাবাসের পেছনে আইনি ব্যর্থতার পাশাপাশি নিজেদের সাংগঠনিক দুর্বলতাকেও দায়ী করছেন নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির মূল প্রাণ বেগম খালেদা জিয়া, তিনি এক বছর কারাগারে সময় কাটিয়েছেন। আমরা তাকে মুক্ত করতে পারিনি, এটি অবশ্যই দলীয় ব্যর্থতা।

তিনি আরো বলে, বিচার বিভাগের কতটুকু স্বাধীনতা আছে তা সকলেই জানি। সুতরাং রাজপথেই ফয়সালা হবে। অতীতের যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হয়েছে রাজপথে।

বিএনপি নেতারা বলছেন, মাঠের রাজনীতি চাঙ্গা না হলে গতি আসবে না দলে। আর তা না হলে বেগম জিয়ার মুক্তির দাবি জোরালো করা হবে কঠিন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, আমাদের কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া। জেলার তালা ভেঙে তো আর আইনজীবীরা বেগম খালেদা জিয়াকে আনতে পারে না। রাজনৈতিকভাবে কর্মসূচি নিতে হবে। আর আমরা আইনজীবীরাও মোকাবেলা করবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সকলের যে ধারণা রাজনৈতিকভাবে সমাধান করা ছাড়া মুক্তি পাওয়া কঠিন। কারণ যেখানে সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিকভাবে, সেখানে বিচারিকভাবে বের হওয়া কঠিন। বিচারিকভাবে চেষ্টা করা হয়েছে ।

তবে কি ধরনের কর্মসূচি নিয়ে আসবে আগামীর পরিকল্পনা তা নিয়ে সুস্পষ্ট কোন কথাও নেই নেতাদের মুখে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়