শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৭ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র সেন্সরবোর্ডের নতুন কমিটি ঘোষণা

বিনোদন প্রতিবেদ: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য সেন্সরবোর্ডে এ কমিটি বহাল থাকবে। গত ৬ই ফেব্রুয়ারি তথ্য মন্ত্রণালয় সেন্সরবোর্ড পুনঃগঠনের একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে সেন্সরবোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়। সদস্যরা হলেন শেখ সাদি খান, চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব ম. হামিদ, সাংবাদিক শাবান মাহমুদ, পরিচালক শাহ আলম কিরণ, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ, ড্যানি সিডাক।

এছাড়াও সদস্য হিসেবে আরও আছেন, আইন ও বিচার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), প্রধানমন্ত্রীর প্রেস সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।

এবার প্রথমবারের মতো সন্সরবোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অরুণা বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়