শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন টার্গেট মিসাইল ও অ্যাটাক ড্রোন ধ্বংস না করলে আর চুক্তি নয়, হুমকি রাশিয়ার

আব্দুর রাজ্জাক : সৌভিয়েত আমলের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি আইএনএফ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন টার্গেট মিসাইল ও অ্যাটাক ড্রোন ধ্বংস না করা পর্যন্ত দেশটির সঙ্গে আর চুক্তিতে ফেরা হবে না বলে হুমকি দিয়েছে মস্কো। আরটি

আইএনএফ চুক্তি সংশ্লিষ্ট একটি নথি হস্তান্তর করতে মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাসে নিযুক্ত একজন সামরিক বিশেষজ্ঞকে গত বুধবার ডেকে পাঠায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র যদি দেশটির লাঞ্চপ্যাড এমকে-৪১ ধ্বংস না করে তাহলে আর চুক্তিতে ফেরা হবে না বলে প্রদত্ত নথিতে পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে। তবে চুক্তিটিতে আবারো ফিরে আসার জন্য রাশিয়াকে যথাযথ পদক্ষেপ নিতে ৬ মাসের সময় বেধে দিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র ইউনিভার্সাল লাঞ্চপ্যাড এমকে-৪১ দিয়ে ক্রুজ মিসাইল ও টার্গেটেড মিসাইল নিক্ষেপ করে থাকে। উদ্বেগের বিষয় হলো, এই প্যাডটি ব্যবহার করে আইএনএফ দ্বারা নিষিদ্ধ মাঝারি ও স্বল্প পাল্লার ব্যালেস্টিক মিসাইলও ছোড়া যায়। তাই এটি ধ্বংস করার দাবি জানানো হয়েছে।

আক্রমণকারী ড্রোনগুলোও যুক্তরাষ্ট্রের ধ্বংস করা উচিৎ। কারণ এই যানটি দিয়ে যে ধরণের অভিযান চালানো যায় তাও স্থগিত চুক্তিটির বিরোধী বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে।

  • সর্বশেষ