শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্চের আগে জিনপিংয়ের সঙ্গে বৈঠক নয়, বললেন ট্রাম্প

আব্দুর রাজ্জাক : মার্চের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উভয় নেতার গত ডিসেম্বরের বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী ১ মার্চ ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে একটি কার্যকরি বাণিজ্যচুক্তি হওয়ার কথা রয়েছে। রয়টার্স

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চুক্তি স্বাক্ষরে নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে জিনপিংয়ের সঙ্গে কোন বৈঠক নয়। মার্চে কোন বৈঠকের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো ঠিক হয়নি তবে শিগগিরই একটি বৈঠক হতে পারে।

যদিও গত সপ্তাহে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প জিনপিংয়ের সঙ্গে শিগগিরই একটি বৈঠকের আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে আর্জেন্টিনায় এক বৈঠকে ট্রাম্প ও শি জিনপিং উভয় দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনে একটি কার্যকরি চুক্তি করতে ৯০ দিনের সময়সীমা নির্দিষ্ট করেন। এই সময়ের মধ্যে চুক্তিটি স্বাক্ষর না হলে চীনের আরো প্রায় ২শ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্কারোপের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়