শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৪ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বাস আর আস্থার জায়গাগুলো যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন আমরা খুব অস্থির ও অসহায় হয়ে পড়ি

লীনা পারভীন : আমি তখন মাস্টার্সের ছাত্র। তিনমাসের ফিল্ডওয়ার্কের অংশ হিসেবে অ্যাডভোকেট এলিনা খানের প্রতিষ্ঠানে কাজ করেছিলাম। প্রতিদিন বিভিন্ন ধরনের পারিবারিক কেস আসতো সেখানে। আমরা শিক্ষানবীশ হিসেবে সেসব কেসের বিস্তারিত রেকর্ড নিতাম এবং আইনি পরামর্শের জন্য যাবতীয় সাহায্য করতাম। একদিন এমনি এক কেস ডিল করতে গিয়ে আমি হতবাক হয়ে পড়েছিলাম।

বাচ্চাটির বয়স বড়জোর ১২/১৪ হবে। প্রচÐ মানসিক যন্ত্রণার মাঝে সে এসেছিলো কী করতে পারে সে আলোচনা করতে। কেস হিস্ট্রি নিতে গিয়ে আমি বরফ ঠাÐা হয়ে গিয়েছিলাম। কারণ মেয়েটি দিনের পর দিন তার বাবার কাছে ধর্ষিত হয়ে আসছিলো। এই ঘটনা তার মা’ও জানতো কিন্তু কিছু করতে পারছিলো না। শেষে মেয়েটির মা তার মামার সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে এলিনা আপার কাছে পাঠিয়েছিলো মেয়েটিকে বাঁচানোর আকুতি নিয়ে।

বিশ্বাস করেন এরপর অনেকদিন আমি আমার বাবার দিকে তাকাতে পারিনি। ভেতরে ভেতরে আমার প্রচÐ এক সংশয় ভর করেছিলো। তাহলে কি বাবারাও এমন হয়? অনেকদিন পরে বাবা কর্তৃক কন্যা ধর্ষণের ঘটনা আমাকে সেই পুরনো ও হারিয়ে যাওয়া না বলা স্মৃতিকে উস্কে দিলো। ভিডিওটি আমি দেখিনি কারণ পারিনি। কিছু বিষয় নেয়া যায় না। বিশ্বাস আর আস্থার জায়গাগুলো যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায় তখন আমরা মানুষ খুব অস্থির ও অসহায় হয়ে পড়ি। আমিও অসহায় বোধ করছি আর ভাবছি মানুষের সম্পর্কগুলো কেন এমন প্রশ্নের মাঝে পড়ে যাচ্ছে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়