শিরোনাম
◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা! ◈ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ জাতীয় গ্রিডে টানা টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ মেট্রোরেলের চার স্টেশনে ব্যবসার সুযোগ, যেভাবে করবেন আবেদন ◈ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, যেভাবে হবে নির্বাচন ◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয়

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা জনগোষ্ঠীকে আন্তর্জাতিক সমীকরণের বলি না করে তাদের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত বললেন, জোনায়েদ সাকি

সৌরভ নূর : রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ কিংবা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে মন্তব্য করে গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রতিবেশী দেশগুলো নিজ নিজ আঞ্চলিক স্বার্থ রক্ষাকে প্রাধান্য দিচ্ছে, রোহিঙ্গাদের সংকট কিংবা বাংলাদেশের স্বার্থকে কেউ বড় করে দেখছেন না। এর ফলে রোহিঙ্গা ইস্যু দিন দিন জটিলতর হচ্ছে। এই প্রতিবেদকের সাথে আলাপকালে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
তিনি বলেন, এই রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে হলিউড, বলিউডসহ নানা শ্রেণি-পেশার তারকারা বাংলাদেশে আসছেন। কিন্তু বাস্তবে যদি এর ফলাফল না দেখা যায় তবে এ ধরনের পদক্ষেপকে অকার্যকর বলেই মনে হবে। যেহেতু আমরা বাস্তব ফলাফল চাইছি এবং এর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সিদ্ধান্ত অধিক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই জনগোষ্ঠীকে আন্তর্জাতিক জটিল সমীকরণের বলি না করে তাদের সংকটকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা। এই জনগোষ্ঠীকে তাদের নিজস্ব আবাসভূমিতে তাদের ফিরিয়ে দিতে চীন এবং ভারতকে তৎপর ভূমিকায় দাঁড়াতে হবে। এর জন্য চীন এবং ভারতের সাথে আলোচনায় বসতে হবে, সে অনুয়ায়ী তাদের প্রভাবিত করার চেষ্টা চালাতে হবে। এককথায় আন্তর্জাতিক হস্তক্ষেপ বা আলোচনার মাধ্যমেই ফিরিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। এছাড়া শরণার্থী হয়ে যারা এখানে আছেন তাদের নিরাপত্তা, শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের খ-কালীন কাজ করার সুযোগ তৈরি করে দিতে হবে। নতুবা তাদের অবৈধ কর্মকা-ে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে।

  • সর্বশেষ