শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া খুলনা ও চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত

ইসমাঈল ইমু : বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০১৮’ এর অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বানৌজা ঈসা খানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) এবং খুলনাস্থ নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হল এ সেমিনার অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ এবং খুলনায় অনুষ্ঠিত সেমিনারে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল এম আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে সমুদ্রপথে বাণিজ্যের সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, সমুদ্র সম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জসমূহ মোকাবেলার বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বিশাল সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার ও এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল মেরিটাইম সংস্থাসমুহকে একসাথে কাজ করা ও সমনিত পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারে বাংলাদেশ কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পায়রা বন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ¡বিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিআইডব্লিউটিএ, কাস্টমস হাউজ, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন এর অধ্যাপকসহ উল্লেখযোগ্য সংখ্যক আলোচকবৃন্দ আলোচনা করেন। এছাড়াও, সেমিনারে সেনা ও বিমান বাহিনীর প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

  • সর্বশেষ