শিরোনাম
◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেনা মহসিনের মতে রোহিঙ্গাদের দায়িত্ব মুসলিম বিশ্বের ভাগ করে নেয়া উচিত

মারুফুল আলম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন বলেছেন, রোহিঙ্গাদের ওপর এতই অত্যাচার হয়েছে, যেখানে পেরেছে সেখানেই তারা আশ্রয় নিয়েছে। মেনে নিলাম, রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক সাইড আছে। তবে এটার একটা নৈতিক দিকও আছে। বুধবার ডিবিসি নিউজ’র রাজকাহন অনুষ্ঠানে তিনি আরো বলেন, শুধু বাংলাদেশে পাঠিয়ে না দিয়ে মুসলিম বিশ্বের সবাই মিলে দায়িত্ব শেয়ার করা দরকার ছিলো।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ওআইসির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিলো যেনো মুসলিম রাষ্ট্রগুলো সবাই মিলে রোহিঙ্গাদের দায়িত্ব শেয়ার করে। কিন্তু পাঠিয়ে দেয়া হলো বাংলাদেশে। শুধু বাংলাদেশে পাঠিয়ে দেয়ার মানে হয় না। অথচ তাদেরকে রাখার ক্যাপাসিটি সৌদি আরবের আছে। যেখানে আমাদের সঙ্গে অনেক ব্যাপারেই সৌদি আরবের সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে কেনো এমন হবে? তাছাড়া এখানে ধর্মীয় একটি ব্যাপার রয়েছে। সে জায়গায় তাদেরকে রাখার দায়িত্ব সৌদি আরবের বেশি বর্তায়।

তিনি আরো বলেন, রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এবং জাতিসংঘ বিভিন্নভাবে আশ্বাস দিলেও শেষ পর্যন্ত যেনো পুরো দায়িত্বটা আমাদের ওপরে পড়েছে। তাদের আসার দরজা বন্ধ করার ব্যাপারে আমেনা মহসিন বলেন, রোহিঙ্গাদের আসার দরজা বন্ধ করার আগে কী পরিস্থিতিতে তারা আসছে সেটা দেখতে হয়। বন্ধ করার কারনে যদি এমন অবস্থা সৃষ্টি হয় যে, তারা নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে যাবে, সুতরাং বাংলাদেশ সেরকম কিছু করবে বলে মনে হয় না।

তবে রোহিঙ্গা সমস্যাকে রাজনৈতিক সমস্যা মনে করতে চান আমেনা মহসিন। তিনি বলেন, এটিকে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।এ বিষয়ে শক্তিশালী একটি ডিপ্লোমেসি দরকার বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ