শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিমের মতে, তরল জ্বালানির উপর নির্ভরতা কমাতে পারলে ‘বিদ্যুতের দাম কমানো যাবে’

মঈন মোশাররফ : জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলছেন, সরকারি বা বেসরকারি খাত বলে কথা নেই, তরল জ্বালানি নির্ভর হওয়াটাই বিদ্যুতের দাম কমাতে না পারার মূল কারণ। মালিকানা এখানে কোনো বিষয় না। এখানে বিদ্যুত কেন্দ্রের দক্ষতার বিষয়টি গুরুত্বপূর্ণ। সতর্কতা ও স্বচ্ছতার মাধ্যমে কর্মকা- পরিচালনার মাধ্যমে করলে আনেক কিছু সম্ভব।

বুধবার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, গত বছরগুলোতে বিদ্যুত উৎপাদনে সফলতার জন্য সরকারকে নির্ভর করতে হয়েছে আমদানিকৃত তরল জ্বালানি নির্ভর বিদ্যুত উৎপাদন ব্যবস্থার ওপর, যার খরচ অনেক বেশি।

তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতার একটা ব্যাপার আছে। তারা কি ধরনের ইঞ্জিন বা টেকনোলজি ব্যবহার করছে সেগুলোও আছে। মালিকানা সরকারি বা বেসরকারি হোক সেটা কোন ফ্যাক্টর না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়