শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে মেশিনের ফ্যানে পড়ে ভাটা শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে ইট ভাটায় শ্যালো মেশিনের ফ্যানে পড়ে হবিবর রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে ওই ইউনিয়নের মধ্য কাদমা গ্রামে সুলতানের ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান ওই এলাকার নছর উদ্দিন কবিরাজের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত শ্রমিক চলন্ত শ্যালো মেশিনের কাছে গেলে তার গায়ের চাদর শ্যালো মেশিনের ফ্যানে আটকে যায়। এসময় তার একটি হাত ছিড়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়