শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই পরিবারের দুই বোনকে ধর্ষণ করলেন তপন চক্রবর্তী

নিউজ ডেস্ক : মেজ মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ করে তপন চক্রবর্তী। এক সময় পরিবার ঘটনাটি জানার পর নিরুপায় হয়ে বিয়ের প্রস্তাব দিলে সেটা ফিরিয়ে দেয় তপন। এখানেই থেমে যায়নি সে। এমন ঘটনার পর একই পরিবারের ছোট মেয়েকেও ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করে তার অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে তপন চক্রবর্তী। জাগো নিউজ।

এমন অভিযোগে বুধবার রাতে তপন চক্রবর্তীর বিরুদ্ধে সাতক্ষীরার তালা থানায় মামলা হয়েছে। তালা উপজেলার কাঠবুনিয়া এলাকায় দুই মেয়েকে ধর্ষণের এ ঘটনায় তাদের মা বাদী হয়ে ধর্ষণ মামলাটি করেছেন।

অভিযুক্ত তপন চক্রবর্তী তালার হাজরাকাটি গ্রামের সুনীল ঠাকুরের ছেলে।

মামলার বাদী বলেন, তপন আমার দুই মেয়ের জীবন নষ্ট করেছে। মেজ মেয়েটার সঙ্গে অত্যাচারের ঘটনা জানার পর তাকে ভারতে নিয়ে বিয়ে দিয়েছি। এরপর ফুসলিয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া আমার ছোট মেয়েকেও ধর্ষণ করে নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। আমি ওই লম্পটের বিচার চাই।

এ বিষয়ে তালা থানা পুলিশের ওসি মেহেদী রাসেল বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির মা বাদী হয়ে সাতক্ষীরা আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালতের নির্দেশে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। আসামি তপন চক্রবর্তীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়