শিরোনাম
◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য ◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা! ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ◈ চলতি বছর এসএসসি ফলে ইংরেজি-গণিতে বেশি ফেল, আইসিটিতে সর্বোচ্চ পাস ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই ◈ এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাময় কেন্দ্রে নিয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে

জাকরিয়া তারেক, ময়মনসিংহ : ময়মনসিংহে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হামিদুল ইসলাম আকাশকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল স্থানীয় এক যুবকের। এক পর্যায়ে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরও ওই যুবক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনাটি এলাকার বড় ভাই আকাশকে জানান ওই স্কুলছাত্রী।

এ সুযোগে বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে গত ২৩ জানুয়ারি নগরের মাসকান্দা এলাকার সেবা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যান আকাশ। পরে সেখানে আকাশ ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক রাজিব তাকে গণধর্ষণ করেন।

পরে বুধবার বিকেলে স্কুলছাত্রীর বড় ভাই তারেক হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এস আই উজ্জ্বল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়