শিরোনাম
◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

প্রথম আলো : পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে নিজ বাড়ির সামনে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত ওই ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান সেলিম। তিনি ঈশ্বরদী আওয়ামী লীগের সদস্য ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, রাত ৯টার দিকে পাকশীর রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর রহমান। বাড়ির গেটের সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা তাঁকে গুলি করে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথেই মৃত্যু হয় মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের।

কে বা কারা তাঁকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিম বলেন, মোস্তাফিজুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে গুলি বিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়