শিরোনাম
◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পীদের একটি সমিতির মধ্যে নিয়ে আসা উচিত, অসময়ে সেই সমিতিই তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারে বলে মনে করেন সৈয়দ হাসান ইমাম

সৌরভ নূর : ত্রিশটি জাতীয় পুরস্কার এবং ১০টি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী লোকশিল্পী কাঙ্গালিনী সুফিয়া এখন চরম দুরবস্থার মধ্য দিয়ে সময় পার করছেন। পরানের বন্ধুদের কেউ এখন আর তার পাশে নেই। একের পর এক দেশবরেণ্য শিল্পীদের ক্রান্তিকালের সংকটময় অবস্থা প্রসঙ্গে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, সকল শিল্পীদের একটি সমিতির মধ্যে নিয়ে আসা উচিত যাতে বৃদ্ধ বয়সে বা অসময়ে সেই সমিতিই তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পারে।
এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি আরও বলেন, যদিও সরকার ব্যবস্থা নিচ্ছে, ইতোপূর্বে প্রধানমন্ত্রী অনেককেই সহযোগিতা করেছেন। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ফান্ড আছে সেখান থেকে মাসিক ভাতাও দেয়া হয়। একটা সহায়তা করতে পারে সরকার, কিন্তু পুরো দেশের শিল্পীদের দায়িত্ব নিতে পারবে বলে তো মনে হয় না। যতোটুকু সম্ভব ততোটুকু সাহায্য দেয়া হয়। এখন আমাদের সকলের সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত এই সহযোগিতার পরিমাণ যদি আরেকটু বাড়ানো যায়।
শিল্পীদের এটা বোঝা উচিত আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হয়। আমাদের নিজেদের সঞ্চয় করতে হবে বৃদ্ধ বয়সের জন্য যখন আমরা কাজ করতে পারবো না, নিজস্ব উপার্জন থাকবে না, সেসময়ের জন্য। যখন অনেক আয় হয় তখন সকলেরই উচিত ইন্স্যুরেন্স করে রাখা এবং সেটা যদি সমষ্টিগতভাবে কিংবা সমিতি গঠনের মাধ্যমে করা যায় তবে আরো ভালো হয়।
চলচ্চিত্র সাংবাদিকদের আহ্বান করে তিনি আরও বলেন, প্রযোজক সমিতি, চলচ্চিত্র সমিতি বরাবরই তাদের সদিচ্ছা থেকে যতোদূর করা সম্ভব ভূমিকা রাখেন। আপনারা সাংবাদিকরা নতুন কিছু ভাবুন, একটা উদ্যোগ গ্রহণ করুন, এই সমস্ত দেশবরেণ্য শিল্পীদের সহযোগিতায় এগিয়ে আসুন।

  • সর্বশেষ