শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় টাকার লোভ দেখিয়ে ৩য় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে গত রোববার লুমডনবগ মিশন প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী (৮) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে ধর্ষিতা ছাত্রীর পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ০৪) দায়ের করলে পুলিশ সেই রাতে অভিযুক্ত রঞ্জিত পাত্র (৪১) নামে এক ব্যক্তিকে আটক করে। ধর্ষক রঞ্জিত পাত্র বরমচাল চা-বাগানের গোয়াবাড়ি লাইনের মৃত অবিরাম পাত্রের ছেলে।

জানা গেছে, রোববার দুপুরে উপজেলার বরমচাল চা বাগানের গোয়াবাড়ি লাইনের মৃত অবিরাম পাত্রের ছেলে রঞ্জিত পাত্র (৪১) একই বাগানের উক্ত ছাত্রীর চাচার ঘরে কাজ করছিল। এক পর্যায়ে বাড়িতে কেউ না থাকায় রঞ্জিত ওই ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে পাশেই তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরের দিন ছাত্রীটি বিদ্যালয়ে যায়নি। মঙ্গলবার বিদ্যালয়ে ছাত্রীটি উপস্থিত হলে তার চলাফেরায় শিক্ষকদের সন্দেহ হয়। খবর পেয়ে স্থানীয় শিশু নিরাপত্তা অফিসার সে তু রিচেল বিদ্যালয়ে এসে ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীর অভিভাবকদের ডেকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন ও এএসআই এরশাদ আলীর নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বরমচাল চা বাগান বস্তি বাড়ি থেকে রনজিৎকে আটক করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুছা জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার(৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত রনজিৎকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ