শিরোনাম
◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়নগঞ্জে বৃদ্ধ দপ্তরীকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক

মনজুর এ অনিক: নারায়ণগঞ্জে একটি স্কুলের দপ্তরীকে বলাৎকারের অভিযোগে আটক প্রধান শিক্ষক আহসান হাবিবকে (৪৫) প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিদ্যালয়ে প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিবাবকরা । বুধবার বেলা ১১ টায় ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এ বিক্ষোভ হয়। এসময় প্রধান শিক্ষকে স্কুলে প্রবেশ করতে বেনা বলে হুঁশিয়ারি ঘোষনা করেছে তারা। এর আগে মঙ্গলবার বিদ্যালয় থেকে অভিযুক্ত শিক্ষক আহসান হাবিবকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতনের শিকার দপ্তরী ফখরুল ইসলাম ফতুল্লা মডেল থানায় জোর পূর্বক সমকামিতা ও বলাৎকারের লিখিত অভিযোগ দিয়েছেন।

একাধিক অভিভাবকরা ক্ষোভ প্রকাশ বলেন, যে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে তার কর্মচারী বয়স্ক/বৃদ্ধ নিরাপদ নয়, সে বিদ্যালয়ের মেয়েরা কিভাবে নিরাপদ থাকবে। প্রধান শিক্ষক যদি স্কুলের মধ্যে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকে সে বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের কী ধরনের শিক্ষা দেবে তা আমাদের বোধগাম্য নয়। এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক আহসান হাবিব রাতে স্কুলেই থাকেন। তার সঙ্গে দপ্তরীর থাকতো। সেই সুযোগে তাকে বলাৎকার করে আসছিলেন। পরে তিনি বলাৎকারের বিষয়টি এলাকাবাসীকে অবগত করলে থানায় অভিযোগ দিতে বলা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া স্কুলটির প্রধান শিক্ষকের কক্ষ থেকে একটি সিসি টিভি ক্যামেরা ও ভিডিও ফুটেজ জব্দ করেছে। ঘটনার সত্যতা যাচাই বাছাই করতে বলাৎকারের শিকার ওই বৃদ্ধকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়