শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৭ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ভাল না, তাই সবাই আমাকে ভুল বুঝে

রাসেল হোসেন,ধামরাই প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে কালামপুর এলাকা থেকে শায়লা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে চিরকুট দেখে পুলিশের ধারনা পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে বলছে পুলিশ। তবে নিহতর বড় বোনের অভিযোগ চিরকুট তার বোনের হাতেন লেখা নয়।

বুধবার(০৬ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কালামপুরের গোলাম মোস্তফার ভাড়াবাড়ির ২য় তলা থেকে ফ্যানের সাথে ফাস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা রুমের মধ্যে গৃহবধূ শায়লা আক্তারের ফ্যানের সাথে ফাস লাগানো অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল- আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি ভাল না, তাই সবাই আমাকে ভুল বুঝে।
চিরকুটের উদ্ধারের পর পুলিশের ধারনা সে পারিবারিক কোন বিষয়ের জের ধরে আত্মহত্যা করতে পারে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলেও বলছে পুলিশ। এছাড়া চিরকুটের হাতের লেখার সাথে নিহতের হাতের লেখা মিলিয়ে দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছে।ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়