শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০০ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারবিরোধী স্ট্যাটাসে শেয়ার-লাইক দিতে পারবেন না শিক্ষকরা

অনলাইন ডেস্ক: ফেসবুকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস না দিতে এবং এই ধরনের স্ট্যাটাসে মন্তব্য, শেয়ার বা লাইক না দিতে প্রাথমিকের সব শিক্ষক-কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত সচিব সোহেল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুল কলেজ এবং প্রাথমিকের শিক্ষকদের একাধিক গ্রুপ রয়েছে ফেসবুকে। এসব গ্রুপে শিক্ষকরা সরকারের সমালোচনা করে আজেবাজে মন্তব্য করেন। এতে করে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে বিভ্রান্তি তৈরি হতে পারে। বিষয়টি সরকারে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে আসায় এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছে।

আরও বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশিকা, ২০১৬’ এর আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস বা মন্তব্য প্রদান ও শেয়ার করা হতে বিরত থাকতে প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনস্থ সব শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়