শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ বছরের তরুণীকে ধর্ষণ, ধর্ষক ২৫ বছরের নারী

ডেস্ক রিপোর্ট : ২৫ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। কোনো পুরুষ এই অভিযোগ আনেননি। এনেছেন ১৯ বছরের এক তরুণী। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। এটাই ভারতে সমলিঙ্গে ধর্ষণের প্রথম ঘটনা বলে জানাচ্ছে দেশটির পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ওই তরুণী উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা। কাজের সন্ধানে দিল্লি আসে সে। অভিযোগ, ওই নারী তাকে দিল্লির দিলশাদ কলোনিতে নিয়ে যায়। এবং সেখানে তাকে ধর্ষণ করে। সে একা নয়, সেখানে আরও তিন জনের হাতে গণধর্ষিতা হতে হয় তাকে।

শুধু তাই নয়, অভিযুক্তরা দিনের পর দিন ব্ল্যাকমেল করে তার উপর যৌন অত্যাচার চালাত। শেষ পর্যন্ত আর অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ জানান ওই তরুণী। যার ভিত্তিতে ওই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে ৩৭৭ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সুপ্রিম কোর্ট সমকামী যৌনতাকে অপরাধমুক্ত করার পর এই প্রথম দেশে ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেরার পর কারকারডোমা আদালতে তোলা হয়। সেখানে আদালত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন।

  • সর্বশেষ